সারাদেশ

মানিকগঞ্জে জামানত বাজেয়াপ্ত হচ্ছে বিএনপির মেয়র প্রার্থীর 

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি প্রার্থী আতাউর রহমান আতার জামানত বাজেয়াপ্ত হচ্ছে। নিয়ম অনুযায়ী নির্বাচনে যে পরিমাণ ভোট পড়েছে তার আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান সান নিউজকে জানান, মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মোট ৫৫ হাজার ২০২ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৩৩ হাজার ৯৬১ ভোট। এর মধ্যে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৩৩ হাজার ৯২২ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. আতাউর রহমান আতা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৩৭ ভোট। কিন্তু মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ হিসাব করলে ৪ হাজার ২৪৫ টি ভোট প্রয়োজন। বিএনপি প্রার্থী ভোট পেয়েছেন তার অর্ধেক। এজন্যই নিয়ম অনুযায়ী তার জামানত বাজেয়াপ্ত হবে।

মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. রমজান আলী। ধানের শীষের প্রার্থী হন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আতাউর রহমান আতা।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা