সারাদেশ

নড়িয়ায় আ.লীগের মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুরের নড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ (গেরিলা আজাদ) মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে নড়িয়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার আতিয়ার রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক মাল, সহ-সভাপতি বাদশা শেখ, সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক আবু জাফর শেখ প্রমুখ।

মনোনয়নপত্র দাখিল শেষে এ্যাড. আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, আর শরীয়তপুর-২ আসনের জনগণ জননেতা একেএম এনামুল হক শামীমের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আর নৌকাকে বিজয়ী করতে আওয়ামী লীগের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ। বিগত আন্দোলন-সংগ্রামে আমি রাজপথে ছিলাম। তাই দল আমাকে মনোনয়ন দিয়েছেন। আর নৌকা কিভাবে তীরে ভেড়াতে হয় জননেত্রী শেখ হাসিনা ও জননেতা এনামুল হক শামীম তা ভালো করেই জানেন। তাই সকলেই ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন ও অগ্রগতির প্রতীক নৌকাকে বিজয়ী করবে।

সান নিউজ/এএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা