সারাদেশ

খাগড়াছড়িতে বিএনপি প্রার্থীর মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : আগামী ১৬ জানুয়ারি ২০২১ খাগড়াছড়ি পৌরসভা নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বিএনপির ধানের শীষের প্রার্থী মো. ইব্রাহীম খলিল।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের মিল্লাত চত্বরে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে ধানের শীষের প্রার্থী মো. ইব্রাহীম খলিল ভোট গ্রহণে ইভিএম ও পেশী শক্তি নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, যে ইভিএম এর সঙ্গে সাধারণ মানুষ পরিচিত নয়, তার মাধ্যমে ভোট দেওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভিন্নমত রয়েছে।

সে সঙ্গে পৌরসভা নির্বাচন কতটুকু সুষ্ঠ হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি বলেন, ইভিএম কারচুপিসহ পেশীশক্তি ব্যবহার হওয়া নিয়ে শঙ্কার কথা জানান।

এছাড়াও জনগণের ভোটে নির্বাচিত হলে সমহারে সকল এলাকার উন্নয়ন, অযাচিত পৌর কর পরিহার, মাদকমুক্ত পৌর এলাকা ও ঠিকাদারী কাজের সম-বন্টনসহ নাগরিক সুভিধার যথাযথ ব্যবস্থা করার কথা জানান তিনি।

এতে তিনি আরো বলেন, বর্তমানে ভোটাররা ধানের শীষে ভোট দিলে নৌকায় চলে যায় এ ধরনের আশঙ্কা রয়েই যায়। এছাড়াও সারাদেশের মত খাগড়াছড়িতেও ভোট কারচুপির চেষ্টার শঙ্কার কথা তুলে ধরে প্রভাবমুক্ত সুষ্ঠ নির্বাচন দাবী করেন তিনি।

মতবিনিময় সভায় এ সময়, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা,সাধারণ সম্পাদক এমএন আফসার,সাংগঠনিক সম্পাদক আ: বর রাজা, জেলা যুবদল সভাপতি মাহবুবুল আলম সবুজসহ সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা