সারাদেশ

ফ্লাইট মিসের শঙ্কায় বিদেশগামীরা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : বিদেশগামীদের করোনার রিপোর্ট দেয়া সেন্ট্রাল সার্ভারে ত্রুটি দেখা দেয়ায় বিদেশ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে যাত্রীদের। রিপোর্ট পেতে সিভিল সার্জন কার্যালয়ের ভিড় করেছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ দৃশ্য দেখা যায়।

বিদেশগামী যাত্রীরা বলছেন, বিকল্প ব্যবস্থা না রেখে এমন একটি সিস্টেম তৈরি করায় এই ভোগান্তিতে পড়তে হচ্ছে। অচিরেই এই ভোগান্তির সমাধান চান তারা।

বিদেশগামী যাত্রী মো. জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় আমার ফ্লাইট। গতকাল রাত ১২টা পর্যন্ত সিভিল সার্জন অফিসে বসে ছিলাম। কিন্তু কোনো সমাধান দিতে পারেনি কর্তৃপক্ষ। আজ সকাল থেকে বসে আছি, কোনো সদুত্তর নেই। দুপুরে একটি সনদ দিয়েছে। তবে তা অনলাইন কপি নয়। এই সনদ দিয়ে বিমানে উঠতে পারবো কি-না, তা নিয়ে শঙ্কিত।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সার্ভার ঝামেলার কারণে বিদেশগামী যাত্রীদের সনদ দিতে অসুবিধা হচ্ছে। বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা একটি সনদ দিয়েছি এবং সব বিমানবন্দর ও স্থলবন্দরে এক্সেল শীট পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই সমস্যা শুধু চট্টগ্রামের নয়। কেন্দ্রীয়ভাবে যেখান থেকে সার্ভারটি নিয়ন্ত্রণ করছে- সেখানেই ঝামেলা। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে আমরা বিকল্প ব্যবস্থা করেছি। ত্রুটি সারানো গেলে আমরা পুনরায় সনদ দিতে পারবো।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা