সারাদেশ

নাটোরে পৃথক হত্যা মামলায় বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোর শহরের তেবাড়িয়া এলাকার আলোচিত রাকিব, রায়হান ও রাজিব হত্যার পৃথক ৩টি মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ বিএনপির সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে আসাদ ও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল ব্যাপারীসহ দলের সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মী নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান।

পরে শুনানি শেষে বিচারক এ এফ এম গোলজার রহমান জামিন নামঞ্জুর করে প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজনৈতিক সংঘাতে ২০১৪ সালের ৫ জানুয়ারিতে রাকিব ও রায়হান এবং ২০১৫ সালের ২৯ আগস্ট রাজিব নিহত হন। এ তিনটি হত্যার ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মীকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা