সারাদেশ

লক্ষ্মীপুরে ছাত্রলীগের নতুন কমিটির আনন্দ মিছিল 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির আনন্দ মিছিল করা হয়েছে। এতে সভাপতি কাউছার হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরনবী সুজনকে মনোনীত করায় মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে এ মিছিল করা হয়।

শহরের প্রধান সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছাত্রলীগের কেন্দ্রীয় ও জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছে নেতাকর্মীরা।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাকী বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকু, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হোসেন সর্দার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ ভূঁইয়া, হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মোহম্মদ রাকিব হোসেন আলমাস ও মহিউদ্দিন ক্যানিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

বক্তারা বলেন, আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন ছাত্রলীগ। এ সংগঠনের সোনালী ঐতিহ্য ধরে রাখতে নতুন নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। রায়পুর ছাত্রলীগ জেলার মডেল কমিটি হিসেবে পরিচিতি পাবে।

প্রসঙ্গত, গত রোববার (২৭ ডিসেম্বর) কাউছারকে সভাপতি ও সুজনকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ (আংশিক) কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ।


সান নিউজ/জেইউবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

বাগেরহাটে চার সরকারি কৌঁসুলির পদত্যাগ

বাগেরহাট জেলা জজ আদালতের চারজন সহকারী সরকারি কৌঁসুলি (পিপি) একযোগে পদত্যাগ কর...

ট্রাম্পের অভিবাসন নীতিতে কমছে জনসমর্থন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে দেশটির নাগরিকদের মধ্য...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়তে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট...

ডলারের দাম ১২৬ টাকায়, বাড়ছে চাপ

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন ডলারের চাহিদা...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা