সারাদেশ

ভোলায় ১৪ সাংবাদিক পেল প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া করোনাকালীন আর্থিক সহায়তা পেয়েছেন ১৪ জন সাংবাদিক।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে সাংবাদিকদের বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজনে কোভিড-১৯ সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী বিশেষ আর্থিক সহায়তার দশ হাজার টাকার এই চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রেসক্লাব সহ-সভাপতি জুন্নু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডর দোস্ত মাহমুদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, ভোলা জেলা আইনজীবী সমিতির সম্পাদক নরুল আমিন নূরনবী, ভোলা সচেতন নাগরিক সমাজ এর সম্পাদক সফিকুল ইসলাম, এ রব স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ সাফিয়া খাতুন।

এ সময় বক্তারা বলেন, করোনাকালে ঝুঁকি নিয়ে ভোলার সাংবাদিকরা যে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তার মূল্যায়ন করে স্বীকৃতি দিতেই প্রধানমন্ত্রীর এ উপহার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবক্ষেত্রে সব সময় আন্তরিক। তাই এ অঞ্চলের সাংবাদিকদের করোনাকালীন ঝুঁকি নিয়ে কাজ করার জন্য তাদের কাজের স্বীকৃতি দিতেই এ উপহার পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী দলমত সবার জন্য উদার। সেজন্য সাংবাদিকদের সহায়তায় নিজের উদ্যোগে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন তিনি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা