সারাদেশ

গোপালগঞ্জে ভাষ্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও বঙ্গবন্ধু পরিষদ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সারাদেশের ন্যায় গোপালগঞ্জ প্রেসক্লাব এর সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএডিসি’র উপপরিচালক (আলুবীজ) দিপংকর রায়, নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) আজিজুল ইসলাম।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন বিএডিসি’র সিবিএ সভাপতি প্রফুল্ল মজুমদার, সাধারণ সম্পাদক ইউসুফ আলী শেখ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুরকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির প্রদান করা হোক, যাতে করে এমন অপকর্ম করার সাহস আর কেউ না পায়। বাংলাদেশে যারা বঙ্গবন্ধুর ভাষ্কর্যের বিরুদ্ধে এমন আচরণ করে তাদেরও খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবী জানান বক্তারা।

সান নিউজ/এইচআইএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা