সারাদেশ

গোপালগঞ্জে বিএনসিসি’র র‌্যালি ও মাক্স বিতরণ 

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে করোনা প্রতিরোধে মাক্স, জনসচেতনতামূলক লিফলেট ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) গোপালগঞ্জের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। স্থানীয় সরকারি বঙ্গবন্ধু কলেজ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু।

বাংলাদেশ ক্যাডেট কোরের খুলনার অঞ্চলের সুন্দরবন রেজিমেন্টের কমান্ডার মেজর মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সরকারি বঙ্গবন্ধু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. মহব্বত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইলিয়াচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সানোয়ার হোসেন।

পরে কলেজ ক্যাম্পাস থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি চলাকালে সড়কে মাক্সবিহীন মানুষদের মুখে মাক্স পরিয়ে দেয়া হয়। এসময় মশামাছি নিধনের জন্য রাস্তার আশপাশে স্প্রে ছিটানো হয়। র‌্যালীটি শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে গোপালগঞ্জ জেলার সকল বিএনসিসি প্লাটুন সদস্যরা আংশ নেন।


সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা