সারাদেশ

বিধবাকে পেটালেন চেয়ারম্যান পুত্র

জামাল উদ্দিন বাবলু, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে চাঁনবানু বেগম (৫০) নামে এক অসহায় নারীকে এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান নরুল আমিনের ছেলে জুয়েলের বিরুদ্ধে। নির্যাতিত নারী লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের চেয়ারম্যান নূরুল আমিনের বাড়ীতে এ হামলার শিকার হন চাঁনবানু।

চাঁনবানু (৬নং ওয়ার্ড) কুশাখালী গ্রামের মৃত তরিক উল্ল্যার স্ত্রী।

হাসপাতালে চিকিৎসাধীন আহত চাঁনবানু জানান, ৩ বছর পূর্বে বিধবা বাতার বই করে দেওয়া কথা বলে চেয়ারম্যান নূরুল আমিন স্ত্রী তার কাছ থেকে ২ হাজার ৫শ' টাকা নেন। চলতি বছরে চাঁনবানুর বিধবা বাতার বই সমাজসেবার উন্মুক্ত যাচাই-বাছাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাশ করলেও অদৃশ্য শক্তির কারণে তার পৌঁছেনি বাতার বই। (আজ) দুপুরে চাঁনবানু তার বই'র বিষয় জানতে চেয়ারম্যানের বাড়ীতে গেলে। চেয়ারম্যানের স্ত্রীর সাথে চাঁনবানুর বাকবিতণ্ডা বাঁধে। একপর্যায়ে চেয়ারম্যান পুত্র জুয়েল ক্ষিপ্ত হয়ে চাঁনবানুকে এলোপাতাড়ি মারধর করে।

জানতে চাইলে অভিযুক্ত চেয়ারম্যান পুত্র জুয়েল মুঠোফোনে বলেন, চাঁনবানুকে মারধরের ঘটনা সত্য নয় বলে এড়িয়ে যান। তবে তার মার সাথে চাঁনবানুর কথা কাটাকাটি হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম বিষয়টি শুনে দুঃখ-প্রকাশ করে বলেন, ক্ষতিগ্রস্ত নারী যেনো অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়। এছাড়াও ইউপি চেয়ারম্যান নূরুল আমিনের সাথে এ হামলার বিষয়ের আলাপ করবেন তিনি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা