সারাদেশ

আমেনাকে হত্যার পাঁচ মাসেও গ্রেফতার হয়নি আসামি

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালী সূবর্ণচরে আমেনা বেগমকে (৫৫) নৃশংসভাবে হত্যার পাঁচ মাসেও গ্রেফতার হয়নি মূল আসামি। প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে সুবর্ণচর উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের ভূইয়ারহাট বাজারে আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

সূত্রে জানা যায়, গত জুন মাসে জমিতে হাস পরাকে কেন্দ্র করে নৃশংসভাবে আলমগীরের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে আমেনা বেগমকে।

এ ঘটনায় নিহতের ছেলে শেখ ফরিদ জানান, মামলার ৫ মাস পার হলেও এখন পর্যন্ত মামলার প্রধান আসামীসহ গ্রেফতার হয়নি অন্য আসামীরা। তারা নানাভাবে আমাদেরকে হুমকি দিয়ে আসছে। এতে আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

প্রশাসনের কাছে আমাদের জোর দাবী আসামীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন।

সান নিউজ/বিইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা