সারাদেশ

ইমোতে পরিচয়ে বিয়ে, এতঃপর ...

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: অডিও-ভিডিও ফোনালাপের অ্যাপ ইমো’তে রাজশাহীর এক তরুণীর সঙ্গে পরিচিত হন সাইফুল খান শামীম ওরফে জুম্মন খান (৪০)। নিজেকে যুক্তরাষ্ট্র প্রবাসী বলে পরিচয় দেন। বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসে আগ্রহের কথা জানিয়ে ওই তরুণীকে প্রেমের জালে ফাঁসান তিনি। গত জুনে তাদের বিয়ে হয়।

পরিচিত হওয়ার থেকে শুরু করে বিয়ে অবধি বিভিন্ন কায়দায় ওই তরুণী এবং তার পরিবারের কাছ থেকে ১১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেন শামীম। এরপর সুযোগ বুঝে লাপাত্ত হন। প্রতারণার বিষয়টি সামনে এলে শামীমের বিরুদ্ধে রাজশাহীর পবা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী ও তার পরিবার। গতকাল রোববার রাজধানী ঢাকার মতিঝিল থানা এলাকা থেকে শামীমকে গ্রেফতার করে পবা থানা পুলিশ।

গ্রেফতারকৃত শামীমের বাবার নাম আজিজুল খান। তারা মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকার বাসিন্দা। রাজধানীর মুগদা এলাকার ১ নম্বর গলিতে ভাড়া বাসায় বসবাস করছিলেন তিনি।

প্রতারিত হয়ে গত ১৭ সেপ্টেম্বর শামীমের বিরুদ্ধে মামলা দায়ের করে তার স্ত্রীর পরিবার। গ্রেফতারের পর সোমবার (২৮ ডিসেম্বর) শামীমকে আদালতে হাজির করা হয়।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ গোলাম মোস্তফা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুম্মনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। পরে তাকে আদালতে তুলে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে।’

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা