সারাদেশ

দিনে দুপুরে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লা মহানগরের স্থানীয় এক যুবলীগের কর্মীকে দিনে দুপুরে নিজের প্রতিষ্ঠানে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় কুমিল্লা নগরের রাজগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবলীগ কর্মী খন্দকার বাপ্পী (৩৫) একজন ব্যবসায়ী এবং রাজগঞ্জ বাজার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাপ্পীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন।

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছে।চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আহত বাপ্পীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ জানান, বাপ্পী একজন যুবলীগ কর্মী ও রাজগঞ্জ বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বাপ্পী ও অভিযুক্তের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। হামলাকারী সম্পর্কে বাপ্পীর ফুফাতো ভাই। তাদের দুজনের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ আছে।

সান নিউজ/এএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা