সারাদেশ

প্রয়াত চেয়ারম্যানের মাগফিরাত কামনায় দোয়া


নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে প্রয়াত ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু পাটোয়ারীর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আব্দুর সহিদের সভাপতিত্বে ও পরিষদ সচিব মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় মুশু পাটোয়ারীর শোক সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য জাবেদ হোসেন মামুন, আব্দুর সাত্তার, আওয়ামী লীগ নেতা আবুল বাশার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ তফসির আহম্মদ ও সেচ্ছাসেবক লীগ নেতা মোনায়েম হোসেনসহ অনেকেই।

বক্তারা বলেন, মুশু পাটোয়ারী টানা দীর্ঘ ১৮ বছর লাহারকান্দি ইউনিয়নবাসীদের সেবা দিয়ে গেছেন নিঃস্বার্থভাবে। তার মাঝে কখনও বিন্দুমাত্র অহংকার ছিলো না। মানুষের বিপদ-আপদের খবর শুনার সঙ্গে সঙ্গে ছুটে যাইতেন। এতটা বছর চেয়ারম্যান থাকা সত্বেও ধনসম্পদ ও একটি ভালো বাড়ি করতে পারেনি এ প্রয়াত চেয়ারম্যান মুশু।

প্রসঙ্গত: গত রোববার (২০ ডিসেম্বর) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে লক্ষ্মীপুর জেলা (সদর) হাসপাতালে মৃত্যুবরণ করেন মুশু পাটোয়ারী। তিনি টানা দীর্ঘ ১৮ বছর লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

সান নিউজ/জেইউবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা