সারাদেশ

৯ দিন ধরে বিয়ের দাবিতে প্রেমিক নানার বাড়িতে নাতনির অনশন!

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরের ইসলামপুর উপজেলায় বিয়ের দাবিতে এক তরুণী ৯ দিন ধরে প্রেমিক নানার বাড়িতে অনশন চালিয়ে যাচ্ছেন। উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার (২২ ডিসেম্বর) ওই তরুণীর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছে প্রেমিক। গত ১৬ ডিসেম্বর থেকে টানা ৯ দিন ধরে গোয়ালেরচর ইউনিয়নের সভারচর পশ্চিমপাড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে প্রেমিক সাদ্দামের (২৮) বাড়িতে অবস্থান নেয় প্রেমিকা ঝর্ণা (২২)। এ ঘটনায় দুই পরিবার পাল্টাপাল্টি অভিযোগ করছেন। বিয়ের দাবিতে অবস্থানরত ওই তরুণী ও প্রেমিক সাদ্দাম সম্পর্কে নানা-নাতনি।

স্থানীয়রা জানান, সভারচর পশ্চিমপাড়ার জহুরুল হকের ২২ বছর বয়সী মেয়ে পার্শ্ববর্তী মৃত সাহেব আলীর ছেলে সাদ্দাম শেখের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সাদ্দাম সম্পর্কে মেয়েটির নানার চাচাতো ভাই। অনশনকারী তরুণীর দাবি, বছর খানেক আগে পার্শ্ববর্তী মোহাম্মদপুর গ্রামে তার বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই দুঃসম্পর্কের নানা সাদ্দাম তাকে প্রেমের প্রস্তাব দেন।

এক পর্যায়ে তিনি প্রেমের ফাঁদে পড়ে পাঁচ মাস আগে সাদ্দামের প্ররোচনায় স্বামীকে তালাক দেন। স্বামীকে তালাকের পর তিনি প্রেমিক সাদ্দামকে বিয়ের জন্য চাপ দিলে তালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে গত ১৬ ডিসেম্বর রাতে তিনি সাদ্দামের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। এ ঘটনার দু’দিন পর সাদ্দাম আত্মগোপন করেন।

ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা