সারাদেশ

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড় : উত্তরের জনপদ পঞ্চগড়ে মৃদ্যু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে এই জেলায় সর্বনিম্ন ৮ ডিগ্রি ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত শুক্রবার (১৮ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই উঠানামা করছে। টানা ৮ দিন ধরে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন আয় কমে গেছে।

তবে গত কয়েকদিনের মত শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝলমলে রোদে জেলা শহরসহ সর্বত্র জনমানুষের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। রোদের কারণে তাপমাত্রা বৃদ্ধি পেলেও দুপুরের পর থেকে উত্তরের হিমেল বাতাসের কারণে কনকনে ঠান্ডা অনুভূত হয়। আর বিকেলের পর শুরু হয় শৈত্যপ্রবাহ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, বর্তমানে পঞ্চগড় ও তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করা অবস্থাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে। শুক্রবার সকাল ৯ টায় সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা