সারাদেশ

২ কাতলেই ১ মণ

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : পদ্মা ও যমুনার মোহনায় এখন প্রায়ই জেলেদের জালে ধরা পড়ছে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ।

এবার রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথক দুই জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির দুইটি কাতল মাছ। মাছ দুটির ওজন প্রায় ৪০ কেজি অর্থাৎ এক মণ। মাছ দুটি বিক্রি হয়েছে ৬২ হাজার ৯০০ টাকায়।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মাছ দুটি ঢাকার দুই ব্যবসায়ী কাছে ৬২ হাজার ৯০০ টাকায় বিক্রি করেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাজাহান মিয়া সম্রাট ও মো. চান্দু মোল্লা।

এর আগে সকালে ঘাটের আড়ত থেকে মাছ দুটি কিনে নেন দুই ব্যবসায়ী। পড়ে তারা লাভে বিক্রি করে দেন।

জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেললে ভোরে কৃষক হলদারের জালে ১৮ কেজি ৭০০ গ্রাম ওজনের কাতল মাছটি ধরা পড়ে। সকালে দৌলতদিয়া ঘাটের আড়তে মাছটি বিক্রি করতে আনলে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১৪শ টাকা কেজি দরে ২৬ হাজার টাকায় কিনে নেন। পরে ১৫শ টাকা কেজি দরে ২৮ হাজার টাকায় বিক্রি করেন।

অপরদিকে বেলা ১১টার দিকে বিকাশ হলদারের জালে ধরা পড়ে ২০ কেজি ৫০০ গ্রাম ওজনের আরেকটি কাতল। পড়ে সেটি আড়ত থেকে মাছ ব্যবসায়ী মো. শাজাহান মিয়া সম্রাট ১৫শ টাকা কেজি দরে ৩০ হাজার ৭৫০ টাকায় কিনে ঢাকার ব্যবসায়ীর কাছে ১৭শ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮৫০ টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী মো. শাজাহান মিয়া সম্রাট ও মো. চান্দু মোল্লা জানান, এখন প্রায়ই জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে। আজও দুইটি বড় কাতলসহ ৫-৬ কেজি ওজনের পাঙাশ, আইড় ধরা পড়েছে।

গতকালও ২৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে সেটি ৭৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ঝালকাঠিতে ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে 

ঝালকাঠি সদর উপজেলায় ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারে আর্থিক সহায়তা 

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ম...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা