সারাদেশ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বাসহ নিহত ২

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর চাটখিল উপজেলায় অটোরিকশা ও ইটবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সুলতানা আক্তার (১৯) নামে নয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূসহ দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সুলতানার মা সালেহা আক্তার (৬০)।

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ১১ নম্বর পোলের গোড়া এলাকায় রামগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতানা উপজেলার পূর্ব শোশালিয়া কাঠিয়া বাড়ী এলাকার মোহাম্মদ সোহাগের স্ত্রী। নিহক অপরজন হলেন অটোরিকশাচালক ইদ্রিস মিয়া (৪৫)। তার বাড়িও একই এলাকায়। আহত সালেহা আক্তার একই এলাকার মনির হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, নয় মাসের অন্তঃসত্ত্বা সুলতানা কয়েকদিন আগে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি দশঘরিয়ায় আসেন। বুধবার সকালে ব্যাটারি চালিত অটোরিকশায় করে মা সালেহাকে নিয়ে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন তিনি। পথে পোলের গোড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি হ্যান্ড ট্রাক্টরের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে সড়কের পাশে ছিটকে পড়লে সুলতানা ও চালক ইদ্রিস ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন গৃহবধূর মা সালেহা।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে হ্যান্ড ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। আহত সালেহাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা