সারাদেশ

সিলেটে চাচার লালসার শিকার হলেন প্রতিবন্ধী কিশোরী

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে আপন চাচার লালসার শিকার হয়েছেন প্রতিবন্ধী কিশোরী। তার বয়স ১২ বছর। কিশোরীর পিতাও বাকপ্রতিবন্ধী। ধর্ষক চাচাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

এর আগে সোমবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার নালিয়া গ্রামে বাক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে তার আপন চাচা মতছির আলী (৪৫)। এরপর তিনি পালিয়ে যান।

ঘটনা জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে মধ্যরাতে পুলিশের কাছে হস্তান্তর করেন। আর কিশোরীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ডিউটি অফিসার এসআই মো. লুকমান হোসেন জানান, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মতছিরকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা