সারাদেশ

বগুড়ায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর বাচ্চু মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাদলাশন গ্রামের মৃত কফিল উদ্দিন মোল্লার ছেলে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ সুলতান মো. হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে।

জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গৃহবধূর স্বামী কাজ করতে যায়। এই সুযোগে শ্বশুর বাচ্চু মিয়া পুত্রবধূকে ধর্ষণ করেন। ঘটনাটি জানাজানি হলে শ্বশুর বাচ্চু মিয়া গ্রাম ছেড়ে পালিয়ে যান। পরে এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে নন্দীগ্রাম থানায় শ্বশুরের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় পুলিশ অভিযান চালিয়ে ঢাকার রামপুরা মধুবাগ এলাকা থেকে বাচ্চু মিয়াকে গ্রেফতার করে।

নন্দীগ্রাম থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ সুলতান মো. হুমায়ন কবির বলেন, আদালতের মাধ্যমে বাচ্চু মিয়াকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই: এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

হিজবুল্লাহর প্রতিরোধ অনুপ্রেরণার উদাহরণ: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা সাইয়্যেদ আলী খামেনি বলেছেন, লেবাননের প...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

ঢাকায় কলেজছাত্রকে এলোপাতাড়ি গুলি

ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি আমতলা এলাকায়...

ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ ও দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধি গার্ডিয়ানের

আইডিআরএ অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের সীমার তুলনায় ১৩ কোটি ৬৬ লাখ টাকা কম ব্যয়;...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা