সারাদেশ

সুন্দরগঞ্জ পৌর নির্বাচন ৫১ প্রার্থীর মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : আসন্ন পৌরসভা নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় ৫১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩২জন।

রোববার ( ২০ ডিসেম্বর) বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও দাখিলের সময় সীমা নির্ধারণ ছিল। মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন মো. আব্দুল্লাহ আল মামুন (আওয়ামীলীগ), মো. আব্দুর রশিদ সরকার ডাবলু (জাপা), আবুল খায়ের মো. মশিউর রহমান সবুজ (বিএনপি), মাজেদা বেগম (স্বতন্ত্র), মো. খয়বর হোসেন মওলা (আওয়ামীলীগ বিদ্রোহী), দেবাশীষ কুমার সাহা (আওয়ামীলীগ বিদ্রোহী), মো. আল শাহাদৎ জামান (স্বতন্ত্র), মো, গোলাম আহসান হাবীব মাসুদ ( এন ডি এম) । মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন ৫৫ জন।

এর মধ্যে মেয়র পদে ৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১ জন মনোনয়ন দালিখ করেননি। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে মনোনয়ন বাছাইয়ের শেষ দিন ২২ ডিসেম্বর, প্রত্যাহার ২৯ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২০২১ সালের ১৬ জানুয়ারীতে।

পৌরসভায় মোট ভোট সংখ্য ১৪ হাজার ৭১ জন। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৮৬৩ জন এবং নারী ভোটার ৭ হাজার ২০৮ জন। ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৪৪টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী জানান সুন্দরগঞ্জ পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সান নিউজ/আরআই/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা