সারাদেশ

কক্সবাজার থেকে সেন্টমার্টিনে বিলাসবহুল ‘এমভি বে ওয়ান’

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের পর্যটন শিল্পে এবার যুক্ত হচ্ছে বিশ্বের ‘সি ট্যুরিজমের’ অন্যতম প্রধান আকর্ষণ ক্রুজশিপ বা বিলাসবহুল জাহাজ ‘এমভি বে-ওয়ান’। আধুনিক সব সুযোগ-সুবিধায় সমৃদ্ধ এই প্রমোদতরী চলবে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে।

রোববার (২০ ডিসেম্বর) চট্টগ্রামের পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল থেকে যাত্রা করতে যাচ্ছে বিলাসবহুল দ্রুতগামী এই ক্রুজশিপ। মাত্র তিনঘণ্টায় কক্সবাজার থেকে সেন্টমার্টিন পৌঁছাবে দ্রুতগামী এই শিপ।

রোববার দুপুর ২টায় চট্টগ্রাম নগরের পতেঙ্গায় জাহাজটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জাহাজটির যাত্রা উদ্বোধন করবেন।

এই শিপে রয়েছে বিলাসবহুল রেস্টুরেন্ট, প্রেসিডেন্সিয়াল স্যুটসহ বিভিন্ন সুযোগ-সুবিধা। এছাড়াও রয়েছে রাত্রীযাপনের সু-ব্যবস্থাও। দেশের খ্যাতনামা জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্সের অর্থায়নে আমদানি করা হয় জাহাজটি।

বে-ওয়ান জাহাজের সমন্বয়ক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশনের (আইএমও) রেজিস্ট্রেশনপ্রাপ্ত সমুদ্রগামী তারকামানের জাহাজ বে ওয়ান এর ধারণক্ষমতা প্রায় দুই হাজার জন। ১২১ মিটার দৈর্ঘ্য ও ৫ দশমিক ৩ মিটার ড্রাফটের জাহাজটি সর্বোচ্চ ২৪ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে।

জাপানের কোবেই শহরের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজে নির্মিত জাহাজটি। কক্সবাজার-সেন্টমার্টিন রুটে গত বছর কর্ণফুলী এক্সপ্রেস নামে আরেকটি প্রমোদ তরী চালু করা হলেও সেটির ধারণক্ষমতা মাত্র ৫০০ জনের। আর বে ওয়ান এর ধারণক্ষমতা ২ হাজার জনের। বাংলাদেশে এটি এখন সর্ববৃহৎ ক্রুজ শিপ। কেবল অভ্যন্তরীণ রুটে নয়, আইএমওর রেজিস্ট্রেশনপ্রাপ্ত এ জাহাজ আন্তর্জাতিক রুটেও পরিচালনার সুযোগ রয়েছে।

জাহাজটি প্রতিদিন সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটি ঘাট থেকে যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে রওয়ানা হবে। কক্সবাজার থেকে ছাড়বে সকাল ৮টায়, সেন্টমার্টিন পৌঁছাবে বেলা ১১টায়। আর সেন্টমার্টিন থেকে ছাড়বে বিকেল ৪টায়, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়।

ভাড়ার তালিকা: ইকোনমি- ২৫০০ টাকা, আসন সংখ্যা- ৩০০ +। বিজনেস ক্লাস- ৩০০০ টাকা, আসন সংখ্যা- ২০০+। ওপেন ডেক- ৪০০০ টাকা, আসন সংখ্যা-১০০+। ভি আই পি কেবিন- ২৫,০০০ টাকা, আসন সংখ্যা- ৪ টা। ভি ভি আই পি কেবিন- ৩০,০০০ টাকা, আসন সংখ্যা- ২৮টা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা