সারাদেশ

বিপন্ন প্রজাতির শকুন উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নাটোর : চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া থেকে হিমালয়ী গৃধিনী বিপন্ন প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার বামিহাল-কাকিয়ান গ্রামের ইনসান আলীর বাড়ি থেকে শকুনটি উদ্ধার করেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, ‘শুক্রবার সন্ধ্যায় কাকিয়ান গ্রামের ধানক্ষেতের কারেন্ট জালে আটকে অসুস্থ বোধ করে শকুনটি। পরে মোবাইলফোনে ঢাকা ক্রাইম কন্ট্রোল ইউনিট এবং রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে বিষয়টি অবগত করেন স্থানীয় কিশোর রাফিউল ইসলাম রাজ। এরই সূত্র ধরে আজ সকালে শকুনটিকে উদ্ধার করা হয়।’

বর্তমানে পরিবেশ কর্মী হাসান ইমাম ও আব্দুর রশিদের তত্ত্বাবধানে শকুনটির সেবা যত্ন করা হচ্ছে। আগামীকাল রোববার রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় অফিসে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

জানতে চাইলে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এটা হিমালীয় গৃধিনী প্রজাতির শকুন। বিপন্ন পরিবেশ ও খাদ্যের অভাবসহ নানা সংকটে এরা ছুটে বেড়ায়। শকুনটিকে সুস্থ করে তুলতে সার্বিক ব্যবস্থা নেয়া হচ্ছে।’

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা