সারাদেশ

৯ ঘণ্টা পর উত্তরের সঙ্গে ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট : দীর্ঘ ৯ ঘণ্টা পর স্বাভাবিক হলো উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল। শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ১২ জন নিহত হয়। এ সময় বাসটি দুমড়ে মুচড়ে যাওয়ায় ও ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় প্রায় ৯ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল।

দুর্ঘটনার পর ভোগান্তিতে পড়েন বিভিন্ন স্টেশনের আটকে থাকা ট্রেনের যাত্রীরা। পরে পাবর্তীপুর ও ঈশ্বরদী থেকে দুটি উদ্ধারকারী ট্রেন গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার ভোর ৬টার দিকে পার্বতীপুর থেকে রাজশাহীগামী লোকাল উত্তরা ট্রেন জয়পুরহাটে আসছিল। এ সময় জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলক্রসিংয়ে কর্তব্যরত লাইনম্যান ঘুমিয়ে ছিলেন। এর ফলে জয়পুরহাট থেকে হিলিগামী বাঁধন এক্সপ্রেস যাত্রীবাহী বাসটি সেখানে পৌঁছলে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচরে গিয়ে ঘটনাস্থলেই মারা যান বাসের ১০ যাত্রী।

এ ঘটনায় গুরুতর আহত হয় ৫ জন যাত্রী। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়া মেডিকেলে নেয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। বাকিদের আবস্থাও আশঙ্কাজনক।

এদিকে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দুর্ঘটনায় নিহত হয়েছেন- সদর উপজেলার হারাইল গ্রামের মামুনুর রশিদ (বাসচালক), চিত্রাপাড়ার নিশি মন্ডলের ছেলে রেজাউল করিম, হিচমী গ্রামের মানিকের ছেলে রমজান, কুঠিবাড়ী ব্রিজ এলাকার শরীফুলের ছেলে আব্দুল লতিফ, ক্ষেতলালের ইটাখোলা এলাকার মঙ্গলার ছেলে সুমন, পাঁচবিবি উপজেলার আটাপাড়ার মোশারফের ছেলে মুন্জুরুল নাসিম, জিয়ার মোড়ের মিরাজের ছেলে জিয়া হক, আটুল গ্রামের সরোয়ার হোসেন, আরিফুর রহমান রাব্বি, আক্কেলপুর উপজেলার চকবিলা গ্রামের দুদু কাজীর ছেলে সাজু মিয়া, নওগাঁর রানীনগর উপজেলার বিজয়কান্দি গ্রামের বাবুল ও টাঙ্গাইলের মাটিকাটা গ্রামের শুকুর আলীর ছেলে জুলহাস।

জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে গেটম্যানের অবহেলার কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা হাসানকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও আহতদের চিকিৎসার জন্য সর্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা