সারাদেশ

চিনিকল চালুর দাবিতে বিক্ষোভ অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, রংপুর : আখ মাড়াই স্থগিতের সিদ্ধান্ত বাতিল করে মিল চালুর দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন রংপুর চিনিকলের শ্রমিক ও আখচাষিরা।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিক ও আখচাষিরা।

শত শত শ্রমিক-চাষিরা এতে অংশ নিয়ে বিক্ষোভ করেন। এ সময় মিলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত লাখ লাখ শ্রমিক কর্মচারীর মানবেতর জীবন যাপন করছে বলে দাবি করে স্লোগান দিতে থাকেন তারা। অবিলম্বে এ রংপুর চিনিকল চালু না করলে কঠোর কর্মসূচির ঘোষণার দিবেন বলে হুঁশিয়ার দেন শ্রমিক নেতারা।

সম্প্রতি চিনি ও খাদ্য শিল্প করপোরেশন থেকে আখ মাড়াই স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে মিলের চাকা সচল করার দাবি জানান তারা।

অবরোধ চলাকালে রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, আখচাষী কল্যাণ গ্রুপের সভাপতি জিন্নাত আলী প্রধান, সহ-সম্পাদক আব্দুর রশিদ ধলু, ইক্ষুউন্নয়ণ কর্মী সংসদের সম্পাদক শাহজাহান আলী প্রমুখ বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, অবিলম্বে সকল চিনিকল আধুনিকায়নের মাধ্যমে এগুলো চালানো ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আরও বৃহৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

গত ২ ডিসেম্বর থেকে অব্যাহতভাবে তারা এ আন্দোলন চালিয়ে আসছেন।

লোকসানের অজুহাতে গাইবান্ধা জেলার কৃষিভিত্তিক একমাত্র ভারিশিল্প কারখানা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকলসহ ৬টি চিনিকলে আখমাড়াই বন্ধ রাখার প্রতিবাদে ২ ডিসেম্বর থেকে মহিমাগঞ্জে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন সহস্রাধিক আখচাষি ও শ্রমিক-কর্মচারীরা।

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার সদর দপ্তর থেকে এর আওতাধীন ১৫টি চিনিকলের মধ্যে ২০২০-২০২১ মৌসুমে ৬টিতে মাড়াই বন্ধ রেখে ৯টি চিনিকলে আখমাড়াই করার নির্দেশনা সম্বলিত একটি চিঠি পাওয়ার পর বিক্ষোভে ফেটে পড়েন আখচাষি ও শ্রমিক-কর্মচারীরা। ওই দিনও সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত আখচাষি ও শ্রমিক-কর্মচারীরা গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের চিনিকলের সামনের কয়েকটি স্থানে মোটরের টায়ার জালিয়ে সড়ক অবরোধ করে রাখেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা