সারাদেশ

সড়কের পাশে মেছো বাঘের মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে সড়কের পাশ থেকে একটি মেছোবাঘের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে রাজাবাড়ী-শ্রীপুর সড়কের শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের (ফোরকানিয়া মাদ্রাসা সংলগ্ন) সড়কের পাশে বাঘটি পড়েছিল। গায়ের রং এবং দাগ দেখে এলাকাবাসী এটাকে চিতা বাঘ বলছে। তবে, বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক প্রাণীটির ছবি দেখে এটাকে মেছো বাঘ বলে নিশ্চিত করেছেন।

লোহাগাছ গ্রামের শহিদুল্লাহ্ মন্ডল বকুল জানান, বাড়ি থেকে সড়কে উঠা মাত্রই ওই সড়কের ফোরকানিয়া মাদ্রাসার কাছে বাঘের মৃতদেহ দেখতে পাই। ওই প্রাণিটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ঘনকুয়াশা থাকার করাণে এ সড়কে চলাচলকারী কোনো গাড়ির সাথে ধাক্কা লেগে রাতে বাঘটি মারা যেতে পারে। স্থানীয় উৎসুক জনতা প্রাণীটি এক নজর দেখার জন্য ভিড় জমায়।

তবে মেছো বাঘের মৃতদেহ দেখার পর আশেপাশের বনে বাঘ থাকার একটা আতঙ্ক দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।

বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক জানান, ছবি দেখে মনে হচ্ছে এটি মেছো বাঘ। মৃত প্রাণীটির বয়স হবে প্রায় ৩ বছর। এরা নিশাচর প্রাণী এবং বনে থাকা ইঁদুর, সাপ, ব্যাঙ এবং জলাশয়ের মাছ ধরে খায়। সাধারণত রাতের বেলায় এরা খাবারের সন্ধ্যানে বনে-জঙ্গলে বা জলাশয়ে বের হয়। এরা সাধারণত দিনের বেলা লোকালয়ে বের হয় না।

তিনি আরও বলেন, আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে কোনো গাড়ির ধাক্কা খেয়ে ঘটনাস্থলে প্রাণীটি মারা গেছে। বন জঙ্গলের আশেপাশে বা ভেতরের রাস্তা দিয়ে গাড়ি চলাচল করলে বন্যপ্রাণী রক্ষায় ধীরগতিতে ও সাবধানে গাড়ি চালানো উচিত। এজন্য ওইসব এলাকায় রাস্তার পাশে স্থানে স্থানে সাইনবোর্ড টানানো কিংবা স্পিডব্রেকার (গতিরোধক) দেয়া দরকার।


সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা