সারাদেশ

এনজিওকর্মীর কব্জি কেটে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীতে এনজিওকর্মী শান্তা আক্তারের (৩১) হাতের কবজি বিচ্ছিন্ন করে ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-১১।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার রাতে র‌্যাব-১১-এর একটি দল ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‍্যাব বিজ্ঞপ্তিতে জানায়, এ ঘটনায় গ্রেফতার চার জনের মধ্যে দুজন সরাসরি জড়িত, অন্য দুজন তাদের সহযোগী। তারা হলেন- মো. রুবেল মিয়া (২৬), আবদুল বাদশা মিয়া (২২), মাহাবুবা আক্তার মেরিনা (২২) ও মিঠি বেগম (২৬)। অভিযানের সময় সহযোগীদের কাছ থেকে ছিনতাই করা এক লাখ ৯১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া সিসি ক্যামেরায় ধারণকৃত দৃশ্যে রুবেলের পরা গেঞ্জি, বাদশার মাথার ক্যাপ ও ভুক্তভোগী নারীর মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার নরসিংদী সরকারি মহিলা কলেজের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই বেসরকারি উন্নয়ন সংস্থা আশার বাজিরমোড় শাখার ব্যবস্থাপক ইসমাইল হোসেন শিকদার বাদী হয়ে অজ্ঞাত দুজনকে আসামি করে নরসিংদী মডেল থানায় মামলা করেন। শান্তা আক্তার শহরের পশ্চিম ঘোড়াদিয়ার সংগীতা এলাকার মো. বাবু নাজিরের স্ত্রী। তিনি আশার বাজিরমোড় শাখার একজন ঋণ কর্মকর্তা হিসেবে পাঁচ বছর ধরে কাজ করছেন বলে জানায় সংস্থাটি।

র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, তারা সবাই পেশাদার ছিনতাইকারী এবং বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানা গেছে। তাদের মধ্যে রুবেলের নামে ৪টি, বাদশার নামে ৮টি এবং মিঠি বেগমের নামে ২টি মামলা আছে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা