সারাদেশ

সিলেটে আটক ৯ জুয়াড়ি কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে ৯ জুয়াড়িকে আটকের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

জুয়াড়িরা হলেন- কামরুল ইসলাম (৩৫), মো. আজিজুল হক (৩৩), মো. রানা (২৮), জুবের আহমদ (২৪), আলী নূর (২৪), আবুল হাসান (৩২), মো. আকবর (৩০), সামসুল ইসলাম (৩৫) ও মুজাহিদ মিয়া (৩৫)।

বুধবার দিবাগত মধ্যরাতে শহরতলির সাহেবেরগাঁও-এ অভিযান চালিয়ে তাদের আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার পুলিশ। তারা স্থানীয় আব্দুল মান্নানের সিএনজি চালিত অটোরিকশা গ্যারেজের সামনে জুয়া খেলছিল।

এসময় তাদের কাছ থেকে একটি ছক্কা খেলার গুটিসহ বোর্ড, জুয়া খেলায় ব্যবহৃত টাকা ও সরঞ্জাম জব্দ করা হয়। সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা