সারাদেশ

বালুচাপা দেয়া কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বালুচাপা দেয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে শহরতলীর ছয়বাড়িয়া এলাকায় নির্মাণাধীন একটি প্রজেক্টের ভেতর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

ছয়বাড়িয়া এলাকার দুলাল মিয়া মরদেহের পরিহিত জ্যাকেট, জুতা ও কাপড় দেখে এটি তার ছেলে রনি (১৪) বলে প্রাথমিকভাবে মনে করছেন।

তিনি জানান, ‘তার ছেলে রনি গত ৬ দিন ধরে অটো রিকশাসহ নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল।’

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান জানান, ‘মরদেহটি জিডি করা সেই কিশোরের কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। শনাক্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা