সারাদেশ

সিলেটের আলোচিত ইয়াবা সফিক কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের আলোচিত ইয়াবা ব্যবসায়ী শফিকুর রহমানকে (৪৭) আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। শফিক সুনামগঞ্জের ছাতক থানার মরজাদ গ্রামের মোবাশ্বের আলীর ছেলে।

এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট মহানগরীর মিদানা মার্কেটে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-৯। এ সময় তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

র‌্যাব’র গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন জানান, শফিক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। জব্দকৃত আলামতসহ তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

পরে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে নিশ্চিত করেছে এয়ারপোর্ট থানার পুলিশ।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা