সারাদেশ

ভোলায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান


নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে ভোলা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ এই সম্মাননা প্রদান করা হয়। এসময় ভোলা জেলার মুক্তিযোদ্ধা সন্তানসহ ও ভোলা ও দৌলতখানের ১৫০ জন মুক্তিযোদ্ধাদের এই সম্মাননা জানানো হয়।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এই সম্মাননার আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সহকারী কমান্ডার মজিবুর রহমান,আবু হোসেন,রফিকুল ইসলাম, আব্দুল খালেক,আবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা মো: ইয়াছিন প্রমুখ।

ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহবায়ক হামিদুর রহমান হাসিব এর সভাপত্বি অনুষ্ঠানে শুভেচ্ছ বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহবায়ক রাশেদুজ্জামান।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস্য সচিব আদিল হোসেন তপু। সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা সংগ্রাম না করলে আমরা একটি স্বাধীন দেশ পেতাম না। তাদেরকে এই সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।

এসময় মুক্তিযোদ্ধার সন্তানদের মুক্তিযোদ্ধা চেতনায় জীবন গড়ার আহবান জানায়।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা