সারাদেশ

বোয়ালমারীতে মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয়ের শুভ সুচনা শুরু হয়।

বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সকাল ৮ টায় বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন গণকবরে উপজেলা প্রশাসন, আ‘লীগ ও তার অঙ্গসংগঠন, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড, স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, পল্লী বিদ্যুৎ, রেজিস্ট্রি অফিস, বোয়ালমারী প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পন করেন ও মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের গণকবর জিয়ারত করে। এ সময় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

সকাল ৯টায় বোয়ালমারী উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া বিকাল ৩টায় স্টেডিয়ামে আফিসার্স বনাম সাংবাদিকদের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন, স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয়।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা