সারাদেশ

কক্সবাজার সৈকতে বঙ্গবন্ধুর বালু ভাস্কর্যের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে বালু দিয়ে তৈরি করা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে এবং জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের সহায়তায় দুটি ভাস্কর্য নির্মাণ করেছে ব্র্যান্ডিং কক্সবাজার।

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে এই ভাস্কর্য আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। এ সময় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ব্রান্ডিং কক্সবাজারের সমন্বয়ক ইশতিয়াক আহমেদ জয়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সৈকতের লাবণী পয়েন্টে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ১০ জন শিক্ষার্থী।

ভাস্কর্য নির্মাণ দলের প্রধান কামরুল হাসান শিপন বলেন, বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে আছে এবং থাকবে। কুষ্টিয়ায় যে ঘটনা ঘটেছে ভাস্কর্য অপসারণের ধৃষ্টতা আর যাতে কেউ না দেখায় তার প্রতিবাদেই এই ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সৈকতের বালুকাবেলায় করার উদ্দেশ্য হচ্ছে, সেই মৌলবাদী চক্রকে আমরা ম্যাসেজ দিতে চাই, ভবিষ্যতে এ ধরনের ধৃষ্টতা কেউ দেখালে তাদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে।

ব্র্যান্ডিং কক্সবাজারে সমন্বয়ক ইশতিয়াক আহমেদ জয় বলেন, ধর্মান্ধ এবং উগ্রবাদীদেরকে একটি বার্তা পৌঁছে দিতে চাই, তারা যেন বঙ্গবন্ধুর ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়া কিংবা অপসারণের মতো ধৃষ্টতা না দেখায়। বঙ্গবন্ধুকে অবমাননার প্রতিবাদে আমাদের এই উদ্যোগ।

জেলার প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু বলেন, এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ এবং অভিনব প্রতিবাদ। এভাবেই জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে যুগ যুগ ধরে।

এ সময় জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা সারাবিশ্বকে জানিয়ে দিতে চাই বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে আছে এবং ভবিষ্যতেও থাকবে। বঙ্গবন্ধুকে অবমাননার ঘটনার প্রতিবাদে আমাদের ব্যতিক্রমী এই উদ্যোগ।

সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, বিশ্বের অনেক মুসলিম প্রধান দেশে ভাস্কর্য আছে, কিন্তু সেখানে কোনো ধরনের বাড়াবাড়ি নেই। বাংলাদেশে কিছু উগ্র সাম্প্রদায়িকগোষ্ঠী এটা নিয়ে বাড়াবাড়ি করছে।

তিনি বলেন, ভাস্কর্যকে আমরা পূজা করছি না, আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের এ শ্রদ্ধা আজীবন অটুট থাকবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা