সারাদেশ

খাগড়াছড়ি গুইমারাতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৪৯ তম বিজয় দিবস পালিত হয়েছে। দিবসের শুরুতেই সূর্যোদয়ের সাথে সাথেই মহান স্বাধীনতা যুদ্ধে আত্নত্যাগকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধায় শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সকল সহযোগী সংগঠন, গুইমারা প্রেসক্লাব, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

১৬ ডিসেম্বর সকাল ৭ টায গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদের সভাপতিত্বে ও সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার ম্রাসাথোই মগ, গুইমারা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল, গুইমারা থানার তদন্ত কর্মকর্তা শফিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা ও সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ।

বক্তারা শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের অবদান স্বীকার করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বলেন স্বাধীনতার ৪৯ তম দিবসের অঙ্গীকার হোক দেশকে ক্ষুদা ও দারিদ্রমুক্ত এবং উন্নত ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার।
সবশেষ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

সান নিউজ/জেএম/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা