সারাদেশ

মেঘনায় ট্রলারডুবি: এখনও ৮ জন নিখোঁজ 

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে বিয়ের যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এখনও আটজন নিখোঁজ রয়েছে।

ট্রলার ডুবির ঘটনায় ৭ জনের মরদেহসহ ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বুধবার (১৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত এখনো ৮ জন নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেছে হাতিয়া নৌ-পুলিশের ইনচার্জ আকরাম উল্যা।

এদিকে, সকালে কোস্টগার্ডের ৪ সদস্যের একটি ডুবুরি টিম নিখোঁজদের উদ্ধার করতে হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে যাচ্ছে।

নিখোঁজ ৮ জন হলেন- হাতিয়ার চানন্দী ইউনিয়নের থানার হাট এলাকার নাসির উদ্দিনের স্ত্রী জাকিয়া বেগম (৫৫), একই এলাকার কাদেরর ছেলে হাসান (৭), মেয়ে নারগিছ বেগম (৪), একই এলাকার রুবেলের মেয়ে হালিমা (৪), একই এলাকার মহি উদ্দিনের মেয়ে লামিয়া (৩), একই এলাকার রিয়াজ উদ্দিনের মেয়ে নিহা (১), একই এলাকার ইলিয়াছের ছেলে আমির হোসেন (৬), ও রহিমের ছেলে আলিপ (১)।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে নিহত ৭ জনের মরদেহ আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার মোহাম্মদ আলী জানান, নিখোঁজ ৮ জনকে খোঁজতে ভোলা থেকে ডুবুরি দল আনা হয়েছে। তারা ইতোমধ্যে হাতিয়ার টাংকির ঘাট থেকে উদ্ধার অভিযান শুরু করেছে। দিন রাত ২৪ ঘণ্টা এই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

একইভাবে হাতিয়া নলচিরা নৌ-পুলিশের ইনচার্জ আকরাম উল্যার নেতৃত্বে একটি টিম নদীতে কাজ করছে। তারা সকাল থেকে বিভিন্ন চরে জীবিত উদ্ধার হওয়া লোকজনকে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে কনেসহ বরযাত্রী নিয়ে ট্রলারটি হাতিয়ার চানন্দী ঘাট থেকে বরের বাড়ি ঢালচরের উদ্দেশে ছেড়ে যায়। ট্রলারটি ঢালচরের কাছাকাছি এলে প্রবল স্রোতে নদীতে নিমজ্জিত হয়ে যায়। এই ঘটনায় কনে তাছলিমাসহ ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এসময় ট্রলারের মধ্যে নারী পুরুষ শিশুসহ প্রায় অর্ধশতাধিক লোক ছিল বলে জানা যায়।

কনের বাবা ইব্রাহীম সওদাগর জানান, তার মেয়ে তাছলিমার সঙ্গে হাতিয়ার ঢালচরের বেলাল মেস্তুরীর ছেলে ফরিদ উদ্দিনের বিবাহ হয়। মঙ্গলবার তাছলিমাকে আনুষ্ঠানিকভাবে বরের বাড়িতে নেয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে সকলের পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

ফেসবুকে নতুন ভেরিফায়েড সুবিধা

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক...

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে।ইতিমধ্যেই...

গর্ভধারণে সুষম খাদ্যাভ্যাস

প্রথমবার গর্ভধারণ করার যাত্রাটা বেশ কঠিন। নানা দিক থেকে নানা পরস্পরবিরোধী পরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা