সারাদেশ

অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে : পলক  

নিজস্ব প্রতিনিধি, নাটোর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ষড়যন্ত্রকারীরা এখনো শেষ হয়ে যায়নি। প্রতিটি মুহূর্তে তারা সুযোগের সন্ধানে রয়েছে। দেশের উন্নয়ন-অগ্রযাত্রা ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সব অপশক্তির বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে সকলকে ভূমিকা রাখতে হবে।

বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সিংড়া স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা ও মোনাজাত শেষে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনলগ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ বিশ্বদরবারে প্রতিষ্ঠিত হয়েছে, তা অন্য কোনো সরকারপ্রধান করতে পারতেন না। বাংলাদেশের স্বাধীনতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের ধারাবাহিকতা রক্ষা করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের বাংলাদেশের জন্য উদয়স্ত পরিশ্রম করে চলেছেন। তার অসীম সাহসিকতা ও দৃঢ় মনোভাবের কারণে দেশে পদ্মাসেতুসহ নানা অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হয়েছে’।

এ সময় উপস্থিত ছিলেন- সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ প্রমুখ।

এছাড়া নাটোরের বাগাতিপাড়া স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন- নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, গুরুদাসপুরে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, নাটোর স্বাধীনতা চত্বরে জেলা প্রশাসক মো. শাহরিয়াজের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা