সারাদেশ

বগুড়ায় নিখোঁজ শিশুকে ধর্ষণের পর হত্যা

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় চিপস কিনতে গিয়ে নিখোঁজ এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের নসরতপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে ওই শিশুর মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশু তাবাচ্ছুম খাতুন নসরতপুর গ্রামের বেলাল হোসেন খোকনের মেয়ে এবং স্থানীয় পাঁচথুপি-নসরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ ও গ্রামবাসী জানান, শিশু তাবাচ্ছুম খাতুনের বাবা ও মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। মেয়েটি গ্রামে দাদা আবদুস সবুরের বাড়িতে থেকে লেখাপড়া করত।

এদিকে, প্রশাসনের অনুমতি ছাড়াই নসরতপুর জান্নাতুল ফেরদৌস কবরস্থান চত্বরে দুদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে কবরস্থান পরিচালনা কমিটি।

সোমবার রাতে তাবাচ্ছুম তার দাতা আবদুস সবুর ও দাদি খোদেজা বেগমের সঙ্গে প্রথম দিনের তাফসির শুনতে যায়। রাত ১০টার দিকে শিশুটি চিপস কিনতে মঞ্চের পাশে দোকানে যায়। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১টার দিকে মঞ্চের কাছে বাঁশঝাড়ে তার বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ধুনট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, ধারণা করা হচ্ছে– দুর্বৃত্তরা শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে।

মঙ্গলবার সকালে মরদেহ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা