সারাদেশ

প্রতিবেশির রান্নাঘরে মিলল শিশু রাইসার বস্তাবন্দি লাশ

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নিখোঁজ শিশু রাইসার আক্তার সুমাইয়ার (২) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া কেরানিপাড়া গ্রামের প্রতিবেশির রান্নাঘর থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। রাইসা ওই গ্রামের প্রবাসী রাজু খানের মেয়ে।

এদিকে এ ঘটনায় প্রতিবেশি এক নারীকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূঁইয়া জানান, সোমবার বিকাল ৫টা থেকে শিশু সুমাইয়াকে খুঁজে পাচ্ছিলো না তার পরিবার। অনেক খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে তাদের এক প্রতিবেশির রান্নাঘরের লাকড়ির মাচার ওপর থেকে বস্তাবন্দি ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা