সারাদেশ

স্কুলছাত্রী শিমলা হত‌্যায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনার রূপসা উপ‌জেলার সল্প বা‌হির‌দিয়া গ্রা‌মে স্কুলছাত্রী শিমলা খাতুন (১৪) হত‌্যা মামলায় মো. র‌নি হাওলাদার (১৯) না‌মে এক আসা‌মি‌কে যাবজ্জীবন কারাদণ্ডা‌দেশ দি‌য়ে‌ছেন আদালত।

সোমবার (১৪ ডি‌সেম্বর) খুলনার জেলা ও দায়রা জজ ম‌শিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা ক‌রে‌ছেন। রায় ঘোষণাকা‌লে দণ্ডপ্রাপ্ত আসা‌মি আদাল‌তের কাঠগড়ায় উপ‌স্থিত ছি‌লেন। মামলায় রাষ্ট্রপ‌ক্ষের কৌঁসুলি ছি‌লেন জেলা পি‌পি অ্যাডভোকেট এনামুল হক।

দণ্ডপ্রাপ্ত মো. র‌নি হাওলাদার রূপসা উপ‌জেলার গোয়াল বাধান এলাকার র‌বিউল হাওলাদা‌রের ছে‌লে।

আর স্কুলছাত্রী শিমলা খাতুন রূপসা উপ‌জেলার সল্প বা‌হির‌দিয়া গ্রা‌মের সা‌রোয়া‌রের মেয়ে। সে স্থানীয় এক‌টি মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ে নবম শ্রেণির ‌শিক্ষার্থী ছি‌ল। এ মামলার চার্জশিটভুক্ত অপর আসা‌মি জ‌সিম (১৫) অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শিশু আদাল‌তে তার বিচারিক কার্যক্রম চল‌ছে।

ফৌজদা‌রি কার্যবি‌ধির ১৬৪ ধারার জবানব‌ন্দি সূ‌ত্রে জানা গে‌ছে, প্রেমের প্রস্তাব প্রত‌্যাখ‌্যান করায় প‌রিক‌ল্পিতভা‌বে স্কুলছাত্রী শিমলা‌কে হাঁসুয়া ও ছু‌রি দি‌য়ে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে তারা।

উল্লেখ্য, ২০১৬ সা‌লের ১১‌ ডি‌সেম্বর রাত সা‌ড়ে ১০টার দি‌কে সা‌রোয়ার হো‌সেন কর্মস্থল থে‌কে বা‌ড়ি ফিরে উঠা‌নে তার মেয়ে শিমলার রক্তাক্ত দেহ প‌ড়ে থাক‌তে দে‌খে। তা‌কে দ্রুত উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেওয়া হ‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক শিমলা‌কে মৃত ঘোষণা ক‌রেন। এ ঘটনার পর‌দিন শিমলার বাবা অজ্ঞাতদের আসা‌মি‌ করে রূপসা থানায় মামলা দা‌য়ের ক‌রেন। মামলার তদন্ত কর্মকর্তা ‌পি‌বিআই পু‌লিশ প‌রিদর্শক গোলাম রসুল ২০১৭ সা‌লের ৩০ আগস্ট দুজন‌কে অভিযুক্ত ক‌রে আদাল‌তে চার্জশিট দা‌খিল ক‌রেন। মামলার ২৭ জন সাক্ষীর ম‌ধ্যে ২৩ জ‌নের সাক্ষ‌্য আদাল‌তে প্রদান করা হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা