সারাদেশ

বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি, শিবচর (মাদারীপুর) : বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে প্রায় ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

কুয়াশার মাত্রা কমে এলে সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ভোর ৪টা থেকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ওই নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, কুয়াশার পরিমাণ বেড়ে গেলে দিকনির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। এতে দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে নৌরুটের সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পরে কুয়াশার মাত্রা কমে গেলে সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ সময় মাঝ পদ্মায় নোঙর করে রাখা থাকা ফেরিগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা