সারাদেশ

নূর হোসাইন কাসেমীর মৃত্যুতে তৌহিদী জনতার শোক

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা নুর হোসাইন কাসেমীর মৃত্যুতে গোটা হাটহাজারীর তৌহিদী জনতাসহ হাটহাজারীর সকল মাদ্রাসা অংগনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী হেফাজতের উপদেষ্টা মন্ডলির সকল সদস্যসহ সংগঠনের নবনির্বাচিত আমির ও হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহা পরিচালক হাফেজ মাওলানা জুনায়েদ বাবু নগরী, সাংগঠনিক সম্পাদক মাওঃ আজিজুল হক ইসলামাবাদী যুগ্ন সম্পাদক মাওঃ নাছীর উদ্দীন, সহ সাংঠনিক সম্পাদক মীর ইদ্রীস, প্রচার সম্পাদক, মাওঃ জাকারিয়া নোমান,সহ আরও অনেক হেফাজতের নেতৃবৃন্দরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

এদিকে মহাসচিব নুর হোসাইন কাসেমীর মৃত্যুর আগে হেফাজত আমির মাওঃ হাফেজ জুনাঈদ বাবু নগরী সকাল ৭ টার দিকে বিমানযোগে পৌছে যান নুর হোসাইন কাসেমীকে দেখতে হাসপাতালে।

হাটহাজারীতে সকল মাদ্রাসার শিক্ষকসহ শিক্ষাথীর্দের মাঝে শোকের মাতম বিরাজ করছে। গত ১৫ ই নভেম্বর নুর হোসাইন কাসেমী হেফাজতে ইসলাম বাংলাদেশের মহসচিব নির্বাচিত হন।

সান নিউজ/জেএম/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা