সারাদেশ

ইবিতে মাল্টিড্রাগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাল্টিড্রাগ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিভাগের অধ্যাপক ড. দিপক কুমার পালের তত্ত্বাবধানে সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন ড. আমিনুল হক রতন। এসময় বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।

এছাড়া বিশেষ অতিথি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবুল কাশেম সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সেমিনারটি সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসাদ-উদ-দৌলা।

সেমিনারে বক্তারা ব্যাকটেরিয়াজনিত রোগের সেরোটাইপিং এবং আণবিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেন। একই সঙ্গে মাল্টিড্রাগ ব্যবহার করেও রোগ নিরাময় না হওয়ার পিছনে মূল কারণগুলি তুলে ধরেন তারা।

সান নিউজ/এএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা