সারাদেশ

গাংনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টর চালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে চালক রুহুল আমিনের (৪৫) মৃত্যু হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাতটার দিকে মেহেরপুরের গাংনীর গজারিয়া হেমায়েতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রুহুল আমিন গাংনী পৌরসভার ২নং ওয়ার্ড শিশিরপাড়া গ্রামের মৃত ইশারত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাংনী থেকে ট্রাক্টর নিয়ে গাংনী-হাটবোয়ালিয়া সড়ক দিয়ে হাটবোয়ালিয়ার দিকে যাচ্ছিলেন রুহুল আমিন। নিয়ন্ত্রণ হারিয়ে গজারিয়া হেমায়েতপুর মসজিদের সামনের পুকুরে পড়ে যায় ট্রাক্টরটি। রুহুল আমিন ট্রাক্টরের নিচে পড়ে। স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা