সারাদেশ

হবিগঞ্জে গাঁজাসহ নারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে চার কেজি গাঁজাসহ আছমা আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব গাঁজাসহ এক নারী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

এর আগে তার নির্দেশনায় এসআই কমলাকান্ত মালাকার, এএসআই বিধান রায় ও সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার কাশিপুর ব্রিজের ওপর থেকে চার কেজি গাঁজাসহ আছমা আক্তারকে গ্রেফতার করা হয়।

আছমা আক্তার চুনারুঘাট উপজেলার ডেওয়াতলী (গুচ্ছগ্রাম) গ্রামের সফর আলীর স্ত্রী। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে আছমাকে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি অজয় চন্দ্র।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা