সারাদেশ

পিরোজপুরে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুরের নেছারাবাদে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী গগন গ্রামের বেলুয়া নদী সংলগ্ন খালের মোহনা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা নদী সংলগ্ন গগন এলাকার খালের মোহনার ব্রিজের কচুরিপানার সাথে মরদেহটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।

এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি (তদন্ত) শেখ মো. আউয়াল কবির জানান, মরদেহটি অর্ধ গলিত। গায়ে সাদা কালো রংয়ের একটি জ্যাকেট রয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা