সারাদেশ

পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে ভগ্নিপতি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে নারী পোশাক শ্রমিককে ধর্ষণ ও ভিডিও ধারণ করার অভিযোগে ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মমিন মন্ডল ওরফে মিশু (২৮) বগুড়ার ধনুট থানার চড়পাড়া গ্রামের নূর হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে কোনাবাড়ী জরুন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মমিন মন্ডল তার স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে কোনাবাড়ীর জরুন দশতলা নামক স্থানে একটি বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতো। গত ১ ডিসেম্বর বিকেলে খালি ঘরের মধ্যে একা পেয়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে মমিন মন্ডল। এ সময় গোপনে ধর্ষণের ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আরো কয়েকবার ধর্ষণ করে। এক পর্যায়ে ভিকটিম নিরুপায় হয়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার এস আই মো. শাখাওয়াত ইমতিয়াজ জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত মমিন মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণ ও ভিডিও ধারণের বিষয়টি স্বীকার করেছে। ভিকটিমকে পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা