সারাদেশ

বরিশালে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম মশাং গ্রামে নিখোঁজের দুই দিন পর ঝর্ণা রানী মল্লিক (৪৫) নামে এক বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঝর্ণা ওই গ্রামের প্রয়াত বিশ্বনাথ মল্লিকের স্ত্রী। তার দুই মেয়ে বিবাহিত এবং এক ছেলে কলেজে পড়ে। নিহত ঝর্ণা রানী গেলো সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, আজ সকালে নিহতের বাড়িসংলগ্ন এলাকার একটি জাম গাছের সঙ্গে এক নারীর মরদেহ ঝুলতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তার শরীরের বিভিন্ন স্থানে কালো দাগের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন তা নিশ্চিত নয় পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সাভারে ছেলের আঘাতে বাবার মৃত্যু

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা