সারাদেশ

সাতক্ষীরায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সড়কের নবাতকাটি এলাকায় ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই জন।

বুধবার (৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার ভোমরা গ্রামের বাবরালী গাজীর ছেলে কবির গাজী (৪০) ও যশোর জেলার নোয়াপাড়া গ্রামের সাধন কুমার সেন (৩৯)।

তবে, আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রা জানায়, কবির ও সাধন বিকালে ভোমরা স্থলবন্দর থেকে মোটর সাইকেল যোগে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভোমরা স্থলবন্দর সড়কের নবাতকাটি এলাকায় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ভোমরাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। যার নং- খুলনা মেট্রো-শ-১১-০৪১৫।

এতে ঘটনাস্থলেই কবির ও সাধন নিহত হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইঞ্জিন চালিত ভ্যানে ধাক্কা লাগে। এতে ভ্যানের দুই যাত্রী আহত হয়। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে, আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ট্রাকটিকে জব্দ করতে সক্ষম হলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনাস্থল থেকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

সান নিউজ/এমআই/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা