সারাদেশ

কাঁচা সুপারির ভেতরে ইয়াবা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়া উপজেলায় কাঁচা সুপারির ভেতরে ইয়াবা দিয়ে পাচারের সময় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে নাছিমা বেগম (৪৫) নামের এই নারী ইয়াবা পাচারকারীকে গ্রেফতারের তথ‌্য নিশ্চিত করেছেন পটিয়া সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার তারিক রহমান।

অতিরিক্তি পুলিশ সুপার জানান, চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের উপজেলার খরনা রাস্তার মাথা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে নিয়মিত অভিযান চালায় পুলিশ। এই সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই নারীকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থাকা সুপারির ভিতর থেকে ৩ হাজার ৭০৪ পিচ ইয়াবা জব্দ করা হয়।

এই নারী কাঁচা সুপারির মাঝখানে কেটে তার ভেতরে ইয়াবা ঢুকিয়ে পাচার করার উদ্দেশ্য চট্টগ্রামে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা