সারাদেশ

পাবনায় চিনিকল শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ 

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনা সুগার মিল বন্ধের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পরে জেলা প্রশাসসের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্বারকলিপি প্রদান করা হয়।

এ সময় মিল বন্ধের সিদ্ধান্তকে চক্রান্ত উল্লেখ করে এ সিদ্ধান্ত থেকে তা থেকে সরে আসার আহ্বান জানান। একইসঙ্গে সিদ্ধান্ত পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন শ্রমিকরা।

বুধবার (৯ ডিসেম্বর) সকালে বিক্ষোভ মিছিল বের করে পাবনা শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখানে সমাবেশ করে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন তারা।

এতে বলা হয়, মিলের শ্রমিক-কর্মচারীরা বিপুল পরিমাণ টাকা বকেয়া বেতন হিসেবে মিলের কাছে পাওনা আছে, এছাড়াও আখ মাড়াই শুরুর নির্ধারিত দিন ছিল ২৫ ডিসেম্বর। এই মুহূর্তে মিল বন্ধের চক্রান্তে দিশেহারা হয়ে পড়েছেন তারা। তাই অবিলম্বে পাবনা সুগার মিল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়।

এ সময় বাংলাদেশ আখচাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বাদশা, পাবনা সুগার মিল ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা